ঢাকাSaturday , 1 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোর শহরের ঘোপ এলাকায় মাদকের অবাধ ব্যবসা

admin
December 1, 2018 8:52 pm
Link Copied!

যশোর অফিস: যশোর শহরের জেল রোডের বউ বাজার এবং ডিআইজি রোডের তেঁতুলতলা এলাকায় মাদকের রমরমা ব্যবসা চলছে। স্থানীয়রা পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, শহরের জেল রোডের বউ বাজার, ডিআইজি রোড, তেঁতুলতলা এলাকায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত অবাধে মাদক বিক্রি হয়। সেই সাথে মাদক সেবন চলে। ভাড়াটে কয়েকটি বাড়ির মধ্যে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উঠতি বয়সের এবং শীর্ষ সন্ত্রাসীরা মাদক সেবন করছে। স্থানীয় যুবসমাজও এ মাদকের আড্ডায় যোগ দিচ্ছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, প্রশাসনের কতিপয় অসাধু কর্মকর্তাকে এসব জায়গায় প্রায় দেখা যায়।
স্কুল বা কলেজে না গিয়ে কোন কোন শিক্ষার্থী ওই সব বাড়িতে সারাদিন আড্ডা দিচ্ছে। দিনভর মাদকের নেশায় ডুবে থাকে বলে লেখাপড়া শেষ হতে চলেছে।
কয়েকটি বাড়ির গেটে নামমাত্র তালা দেয়া থাকলেও মাদকসেবীরা দেয়াল টপকে পার হয়ে বাড়ির ভিতরে যায়। ফলে এসব বাড়িতে অবাধে মাদক বিকিকিনি ও সেবন চলছে। স্থানীয়রা প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।