মোশারফ হোসেন: সাতক্ষীরা-৪ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র দাখিলকারী জামায়াত নেতা জিএম নজরুল ইসলামের বিস্ফোরক দ্রব্য, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের ৩০টি মামলা রয়েছে। এছাড়া তার নামে ১০ ভরি স্বর্ণসহ ২৭ লাখ ৮১ হাজার ৫২২ টাকার অস্থাবর ও এক হাজার ৬৭ একর কৃষি জমি ও ১৭.৫১ বিঘা অকৃষিসহ ৯ লাখ ১০ হাজার টাকার স্থাবর সম্পদ রয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের সাথে দাখিলকৃত হলফনামায় তিনি এ তথ্য উল্লেখ করেছেন।
বিএ পাশ জিএম নজরুল ইসলাম শিক্ষাকতা করতেন। তার বাৎসরিক আয় ৫ লাখ ২৪ হাজার ১৩৩ টাকা।
হলফনামায় তিনি উল্লেখ করেছেন, তার অস্থাবর সম্পদের মধ্যে নগদ ১৬ লাখ ১ হাজার ১৯৯ টাকা, ব্যাংকে জমা ৫ হাজার ৩২৩ টাকা, ১০ লাখ টাকার ঋণপত্র, ৬৫ হাজার টাকার মোটরগাড়ি, ১০ ভরি স্বর্ণ, ৬০ হাজার টাকা ইলেক্ট্রনিক দ্রব্য, ৫০ হাজার টাকার আসবাবপত্র রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
