ঢাকাSaturday , 1 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খুলনায় মার্কেটে অগ্নিকান্ডে ১৫ লাখ টাকার ক্ষতি

admin
December 1, 2018 8:48 pm
Link Copied!

খুলনা অফিস: খুলনায় ডাকবাংলাস্থ মশিউর রহমান মসজিদ মার্কেটের জুতার গোডাউন অগ্নিকা- ঘটেছে। গতকাল শনিবার দুপুর দেড়টায় স্থানীয় ফাতেমা সু হাউজের গোডাউনে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানের গোডাউনটিতে প্লাস্টিকের স্যান্ডেল ছিলো। হঠাৎ করে পুরা মার্কেট কালো ধোঁয়ায় পরিণত হয়। এসময় দোকান মালিক কর্মচারীরা হৈ-হুল্লোড় শুরু করেন এবং তৎক্ষণিক ফায়ার সার্ভিস খবর দেয়। দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
দোকানের সত্ত্বাধিকারী রেজাউল ইসলাম বলেন, মশিউর রহমান মার্কেটে দোকান এবং পাশের গলিতেই আমার গোডাউন ছিলো। আমি যোহরের নামায পড়ে এসেই দেখি আমার গোডাউনে আগুন। রেজাউল ইসলাম বলেন, প্রায় ১৫-১৬ লক্ষ টাকার মালামাল ছিলো গোডাউনে। দোকানের নামে কোন বীমা করা নেই।
ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক রেজাউল করিম বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ড ঘটেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।