ঢাকাSaturday , 1 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট

admin
December 1, 2018 9:51 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে আট দলীয় বিজয় দিবস সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট শনিবার ডিএমসি ক্লাব ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনালে রতনপুর ক্রিকেট টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ডিএমসি ক্লাব। ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় শাহাদাত হোসেন।
খেলা পরিচালনা করেন মাকছেদুর রহমান ও হাফিজুর রহমান। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক কমান্ডার আব্দুল হাকিম। এসময় স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।