দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুর ইউনিয়নের মাঘরীতে রাস্তা নির্মাণ কাজ পরিদর্শন করলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। শুক্রবার সকাল ১০টায় এলজিএসপি-৩ প্রকল্পের সোলিং রাস্তার কাজ পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড ইউপি সদস্য হাফিজুর রহমান হাফিজ, ৬নং ওয়ার্ড সদস্য নির্মল কুমার মন্ডল, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রব লিটু, ছাত্রলীগ নেতা সোহাগ হোসেন প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
