ঢাকাFriday , 30 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় হা-ডু-ডু খেলা

admin
November 30, 2018 8:45 pm
Link Copied!

তালা প্রতিনিধি: সামাজিক সম্পীতি বৃদ্ধি করার লক্ষ্যে তালা পাবলিক হাইস্কুল মাঠে গ্রাম বাংলার ঐহিত্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। ব্রিট্রিশ কাউন্সিলের অর্থায়নে উত্তরণ’র প্রোডিজি প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (২৯ নভেস্বর) বিকালে এই হা-ডু-ডু খেলার পাশাপাশি মহিলাদের জন্য চেয়ার সিটিং ও বালিশ ছোড়া খেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মীর শামছুদ্দোহা আকবর মীর কল্লোল, সংরক্ষিত ইউপি সদস্য নাসিমা আক্তার আক্তার ময়না এবং উত্তরণ প্রোডিজি প্রকল্পের সুমন কুমার নাগ প্রমুখ। পরে অতিথিবৃন্দ খেলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।