ঢাকাFriday , 30 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় ভূমি অফিসের সহকারির বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ

admin
November 30, 2018 9:44 pm
Link Copied!

তালা প্রতিনিধি: তালার তেঁতুলিয়া ইউনয়ন ভূমি অফিসের এক সহকারির বিরুদ্ধে ৯শ’ টাকার খাজনা দাখিলা রশিদের বিপরীতে ৮ হাজার টাকা অতিরিক্ত ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের লক্ষণপুর গ্রামের এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার মা সখিনা বেগমের নিকট থেকে ঐ ঘুষ গ্রহণ করা হয়েছে। এ ছাড়াও এলাকায় বিভিন্ন জনের নিকট থেকে দাখিলা, খাসজমি বন্দোবস্তসহ উৎকোচ গ্রহণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগে জানা যায়, গত ২২ নভেম্বর দুপুরে ইউনিয়ন ভূমি অফিস সহকারি কাজী মাহবুব হোসেন লক্ষণপুর গ্রামের মৃত আনছার মাহমুদের স্ত্রী সখিনা বেগমের বাড়িতে যান তাদের মালিকানাধীন লক্ষণপুর, মদনপুর ও হাতবাস মৌজার প্রায় ৬ একর জমির খাজনা আদায়ে। এসময় ঐ বিধাবা বৃদ্ধার এক দেবর আঃ রহমান তার সাথে ছিলেন।
অভিযোগে তিনি জানান, তাদের ঐ সকল মৌজার খাজনা পরিশোধে ৮ হাজার টাকা বকেয়া পড়ে আছে। এক্ষণি তাদের সকল টাকা পরিশোধ করতে হবে। সখিনা বেগম দেবর রহমানকে সাথে দেখে সরল বিশ্বাসে তার নিকট ৮ হাজার টাকা বুঝে দিলেও পরে তাকে মাত্র ৯ শ’ টাকার একটি রশিদ ধরিয়ে দেওয়া হয়। রশিদ দেখে ঘুষ গ্রহণের বিষয়টি ধরা পড়ে তার কাছে।
এব্যাপারে অভিযুক্ত অফিস সহকারি কাজী মাহবুবের নিকট জানতে চাইলে তিনি বলেন, আঃ রহমান কার কাছ থেকে কত টাকা নিয়েছেন সেটা তিনি জানেন না। তবে ৯ শ’ টাকার দাখিলার বিপরীতে তিনি তাকে ১ হাজার টাকা প্রদান করেছেন।
এব্যাপারে তালা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাসের নিকট জানতে চাইলে তিনি বলেন, অভিযোগটি তিনি লোক মুখে শুনেছেন। তবে এখন পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ করেননি। অভিযোগ হলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান এ কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।