ঢাকাFriday , 30 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় কর্মী সভা: সুষ্ঠু নির্বাচন নিয়ে বিএনপি প্রার্থী হাবিবের সংশয়

admin
November 30, 2018 9:43 pm
Link Copied!

তালা প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার বিকেলে তালা উপজেলার তেঁতুলিয় ইউনিয়নে ওয়ার্ড বিএনপির এক কর্মী সভা স্থানীয় মদনপুর বাজারে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির উপদেষ্টা সাবেক ইউপি চেয়ারম্যান মিয়াজান আলী মোড়ল, তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ময়েজ উদ্দীন, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, ঢাবি ছাত্র দলের সহ-সাংগঠনিক সম্পাদক মারুফ-উল-ইসলাম, তালা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান আনিস, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আকরামুল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ বিএনপির ইউনিয়ন নেতৃবৃন্দ।
কর্মী সভায় প্রধান অতিথি বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড এখনো তৈরি হয়নি। তাই নিরপেক্ষতা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। সেজন্য আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে অনুরোধ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।