ঢাকাFriday , 30 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালার জেঠুয়া-মাগুরা সড়কে মোটরসাইকেল ছিনতাই, আংতক!

admin
November 30, 2018 8:45 pm
Link Copied!

সৌমেন মজুমদার, তালা: তালায় সড়ক অবরোধ ও মারপিট করে একটি পালসার (১৫০ সিসি) মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) রাতে উপজেলার মাগুরা ইউনিয়নের জেঠুয়া-মাগুরা সড়কের ধুলন্ডা বটতলায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
জানা যায়, তালা উপজেলা মাগুরা ইউনিয়নের বারুইপাড়া গ্রামের সন্তোষ দাসের ছেলে পংকজ দাস (৪২) নিজের পালসার মোটরসাইকেলটি নিয়ে বৃহস্পতিবার রাত ১১টায় দিকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে জেঠুয়া-মাগুরা সড়কের ধুলন্ডা বটতলা নামক স্থানে পৌঁছুলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৪-৫ জনের মুখোশধারী সংঘবদ্ধ ছিনতাইকারী দল সড়ক অবরোধ করে পংকজকে বেঁধে মারপিট করে। এরপর তাকে রাস্তার পাশে একটি গাছের সাথে বেঁধে রেখে ছিনতাইকারীরা মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পরে তার আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে বাধন খুলে দেয়।
এ ব্যাপারে তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলেও মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।