ঢাকাFriday , 30 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাজীরহাটের ফুটবল টুর্নামেন্টে ঝিকরগাছার বন্নি চ্যাম্পিয়ন

admin
November 30, 2018 9:47 pm
Link Copied!

মোজাহিদুল ইসলাম, কলারোয়া: কলারোয়ার কাজীরহাটে ৮ দলীয় বন্ধন কাপ ফুটবল টুর্নামেন্টে জালালাবাদ ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঝিকরগাছার বন্নি ফুটবল একাদশ। শুক্রবার (৩০ নভেম্বর) বিকালে কাজীরহাট হাইস্কুল মাঠে কাজীরহাট প্রগতি সংঘ আয়োজিত এ খেলার প্রথমার্ধে জালালাবাদের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় টিটু গোল করে দলকে এগিয়ে নেন। পরে বিরতির আগ মুহুর্তে বন্নি ফুটবল একাদশের ১১ নম্বর জার্সিধারী খেলোয়াড় মোমিনুল গোল করে দলকে সমতায় ফেরান। বিরতির পরে ১৩ মিনিটে বন্নি ফুটবল একাদশের ১১ নম্বর জার্সিধারী খেলোয়াড় মোমিনুল নিজের ২য় গোল এবং দলকে আরও এক গোলে এগিয়ে নিয়ে শেষ পর্যন্ত বিজয় সুনিশ্চিত করেন। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মিয়া ফারুক হোসেন স্বপন। তাকে সহায়তা করেন নাজমুল হুদা ও সাজু হালদার। ধারাভাষ্যে ছিলেন ইনতাজ আলী ও রুস্তম আলী।
চ্যাম্পিয়ন দলকে ২১ ইঞ্চি এলইডি টিভি পুরষ্কার দেন কাজীরহাট বাজার কমিটি সাধারণ সম্পাদক আলহাজ্ব আয়ুব আলী ও রানার্সআপ দলকে ১৭ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার দেন কাজীরহাট কৃষি উন্নয়ন সমবায় সমিতির পরিচালক বাবলু রহমান। ম্যান অব দ্যা টুর্নামেন্ট, ম্যান অব দ্যা ফাইনাল ও সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার পান চ্যাম্পিয়ন দলের ১১নং জার্সিধারী খেলোয়াড় মোমিনুল। তার হাতে পুর®স্কার তুলে দেন রাজ কোকারিজ এন্ড গিফট কর্নারের রায়হান কবির লালটু, কাজিরহাট সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক মমিনুল ইসলাম ও ঝাউডাঙ্গা আল আরাফাহ ব্যাংকের সিনিয়র অফিসার আশরাফুল আলম। সেরা গোলকিপার রানার্সআপ দলের মুন্নাকে পুরষ্কৃত করেন কাজীরহাট প্রগতি সংঘের অধিনায়ক মামুন।
প্রধান অতিথি হিসেবে থেকে পুরস্কার বিতরণ করেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মারুফ আহম্মদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খাঁন চৌধুরী, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সম মোরশেদ আলী ভিপি, হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেমে হোসেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।