ঢাকাFriday , 30 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

admin
November 30, 2018 9:40 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় ফুরকান হাসান (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাদপুর গ্রামে কলারোয়া-চান্দুড়িয়া সড়কের মুক্তার আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফুরকান হাসান কাদপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী হাসান আলীর পুত্র। সে কাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, মা রোজিনা খাতুনের সাথে আর্সেনিকমুক্ত পানি আনতে গিয়ে রাস্তা পার হচ্ছিণ। এ সময় চান্দুড়িয়া থেকে গয়ড়ামুখি একটি ইজিবাইকের ধাক্কায় সে গুরুতর আহত হয়। তাৎক্ষনিক তাকে পার্শ্ববর্তী আছিয়া মেমোরিয়াল ক্লিনিকে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে আশংকাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত সাড়ে আট টার দিকে মারা যায় শিশুটি।
শিশুটির মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।