ঢাকাFriday , 30 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

উকশা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এসএমসির সভা

admin
November 30, 2018 9:46 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের উকশা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এসএমসির সভা অনুষ্ঠিত হয়েছে। জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা অধিবেশন স্থায়িত্বশীল করার লক্ষ্যে গতকাল ইউএসএআইডির খাদ্য নিরাপত্তা কার্যক্রম নবযাত্রা প্রকল্পের সহযোগিতায় এবং বিদ্যালয়ের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক শেখ রেজাউল কবির। নবযাত্রা প্রকল্পের জেন্ডার অর্গানাইজার মৌসুমী আকতারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এসএমসি ও ইউপি সদস্য ডা. আব্দুল কাদের।
তিনি বলেন, শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। শিক্ষক ও ছাত্র ছাত্রীরা যদি একসাথে জীবন দক্ষতা কার্যক্রম এগিয়ে নিতে পারি তবে সকলের মাঝে সচেতনতা সৃষ্টি করা সম্ভব হবে। সভায় বিদ্যালয়ের সকল সদস্য ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।