আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বুধহাটা বাজার ও চাপড়ায় গ্রামীণ জনগোষ্ঠীর উদ্বুদ্ধকরণে জারী, লোকগীতি ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকালে ও সন্ধ্যায় পৃথকভাবে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
বিকালে উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের বাসার সামনে অনুষ্ঠানে প্রখ্যাত বয়াতী আক্তার হোসেন জারী ও লোক সংগীত পরিবেশন করেন। পরে একই স্থানে চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
বাল্য বিবাহ, যৌতুক, নারী নির্যাতন ও মাদক দ্রব্যের ব্যবহার রোধে অনুষ্ঠানে বিনোদনের পাশাপাশি শিক্ষামূলক ও গ্রামীণ জনগোষ্ঠিকে উদ্বুদ্ধকরণের সহায়ক জারী, সংগীত ও চলচ্চিত্র প্রদর্শন করা হয়। সন্ধ্যায় উপজেলার বুধহাটা বাজারে একই রকম অনুষ্ঠান করা হয়।
পৃথক অনুষ্ঠান পরিচালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক মনিরুজ্জামান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
