ঢাকাWednesday , 28 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরার ৩টি আসনে ধানের শীষ প্রতীকে অংশ নেবে জামায়াত, ১টিতে বিএনপির প্রার্থী

admin
November 28, 2018 11:03 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার চারটি আসনের মধ্যে সদ্য নিবন্ধন বাতিল হওয়া জামায়াতের জন্য তিনটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। ছেড়ে দেওয়া এসব আসনে ধানের শীষ প্রতীক নিয়েই অংশ নেবে জামায়াতের প্রার্থীরা। ছেড়ে দেওয়া আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর করা মনোনয়নপত্র মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে জামায়াতের প্রার্থীদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্র মতে, সাতক্ষীরা-১ আসনে ২০ দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত হয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
এছাড়া সাতক্ষীরা-২ আসনে জামায়াতের খুলনা বিভাগীয় পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনে জেলা জামায়াতের আমির মুহাদ্দিস রবিউল বাসার ও সাতক্ষীরা-৪ আসনে জামায়াত নেতা ও সাবেক এমপি গাজী নজরুল ইসলামের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।
মনোনয়নপত্র যাচাই-বাছাইতে কেউ বাদ না পড়লে তারাই হচ্ছেন ২০ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী।
প্রসঙ্গত, সারাদেশে ধানের শীষ প্রতীক নিয়ে জামায়াতের ২৫জন প্রার্থী নির্বাচনে অংশ নেবেন। এরই মধ্যে সাতক্ষীরার তিনটি আসন তারা পেয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।