ঢাকাWednesday , 28 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরে মনোনয়নপত্র জমা দিলেন ৬৮ জন

admin
November 28, 2018 10:48 pm
Link Copied!

যশোর অফিস: যশোরের ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬৮ জন।
এদের মধ্যে আওয়ামী লীগের ১১ জন (স্বতন্ত্রসহ), বিএনপির ১৪ জন, জামায়াতের চার জন রয়েছেন। আওয়ামী লীগ অবশ্য ছয়জনকে দলীয় মনোনয়ন দিয়েছে। আর বিএনপি তার শরিক জামায়াতসহ সব আসনে একাধিক প্রার্থী রেখেছে কৌশলগত কারণে।
মনোনয়নপত্র জমাদানকারীদের মধ্যে মধ্যে বেশ কয়েক আলোচিত নেতার নাম রয়েছে। আছেন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি; যাকে ওয়ান-ইলেভেনের সময় সংস্কারপন্থী হিসেবে দল থেকে বহিষ্কার করা হয়। সম্প্রতি তাকে দলে ফিরিয়ে এনে যশোর-১ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।
যশোর-৩ ও যশোর-৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার; যিনি দুইদিন আগে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন। বাদপড়া এমপি অ্যাডভোকেট মনিরুল ইসলামও মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রিটার্নিং অফিসারের অফিস সূত্রে জানা গেছে, যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মফিকুল হাসান তৃপ্তি, আওয়ামী লীগের শেখ আফিল উদ্দিন, বিএনপির আবুল হাসান জহির, জাকের পার্টির সাজেদুর রহমান ডাবলু, ইসলামী ঐক্যজোটের বখতিয়ার রহমান, জামায়াতের (স্বতন্ত্র) মাওলানা আজীজুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে জামায়াতের (ধানের শীষ) আবু সাঈদ মুহাম্মদ শাহাদত হুসাইন, বিএনপির সাবিরা সুলতানা, আওয়ামী লীগের এবিএম আহসানুল হক (স্বতন্ত্র), বাংলাদেশ জাতীয় পার্টির (ড. এমএ মুকিত) বিএম সেলিম রেজা, বাসদের মো. আলাউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আসাদুজ্জামান, জাকের পার্টির মহিদুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের মাওলানা শহিদুল ইসলাম ইনসাফী, আওয়ামী লীগের মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাছির উদ্দিন, গণফোরামের মেজর (অব.) আসাদুজ্জামান, আওয়ামী লীগের অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির (স্বতন্ত্র), বিএনপির অ্যাডভোকেট মুহম্মদ ইসহক, ন্যাপের অ্যাডভোকেট এনামুল হক এবং জাতীয় পার্টির ফিরোজ শাহ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
যশোর-৩ (সদর) আসনে জাকের পার্টির মনিরুজ্জামান, বিএনপির অনিন্দ্য ইসলাম অমিত, একই দলের অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, আওয়ামী লীগের কাজী নাবিল আহমেদ, একই দলের শাহীন চাকলাদার, জাসদের (ইনু) রবিউল আলম, জেএসডির সৈয়দ বিপ্লব আজাদ, জাতীয় পার্টির জাহাঙ্গীর হোসেন, বিএনএফের প্রশান্ত বিশ্বাস মনোনয়নপত্র জমা দিয়েছেন।
যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে জাকের পার্টির লিটন মোল্যা, বিএনপির ফারাজি মতিয়ার রহমান, জাতীয় পার্র্টির অ্যাডভোকেট জহুরুল হক, আওয়ামী লীগের রণজিৎ কুমার রায়, এনপিপির মুহাম্মদ আলী জিন্নাহ, বিএনপির ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, জাতীয় পার্টির লে. কমান্ডার (অব.) এম শাব্বির আহম্মেদ, ওয়ার্কার্স পার্টির ইকবাল কবির জাহিদ, জেএসডির আব্দুস সালাম, বিএনপির (স্বতন্ত্র) তানিয়া রহমান সুমি, এলডিপির নাজিমুদ্দিন আল আজাদ, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সুকৃতি মন্ড মনোনয়নপত্র জমা দিয়েছেন।
যশোর-৫ (মণিরামপুর) আসনে আওয়ামী লীগের স্বপন ভট্টাচার্য্য, জাতীয় পার্টির এমএ হালিম, ইসলামী আন্দোলনের ইবাদুল ইসলাম খালাসি, জাকের পার্টির রবিউল ইসলাম, মোহাম্মদ মুসা (স্বতন্ত্র), কামরুল হাসান বারী- স্বতন্ত্র (আওয়ামী লীগ), জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নিজামুদ্দিন অমিত, জমিয়তে ওলামায়ে ইসলামের মুফতি ওয়াক্কাস, বিএনপির শহীদ ইকবাল, জামায়াতের অ্যাডভোকেট গাজী এনামুল হক মনোনয়নপত্র জমা দিয়েছেন।
যশোর-৬ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে আওয়ামী লীগের ইসমাত আরা সাদেক, বিএনপির আব্দুস সামাদ বিশ্বাস, একই দলের আবুল হোসেন আজাদ ও অমলেন্দু দাস অপু, ইসলামী আন্দোলনের মাওলানা ইউসুফ আলী বিশ্বাস, জাকের পার্টির প্রভাষক সাইদুজ্জামান, নুরুল ইসলাম খোকন (স্বতন্ত্র), বিএনএফের প্রশান্ত বিশ্বাস, জামায়াতের অধ্যাপক মোক্তার আলী, আওয়ামী লীগের শাহীন চাকলাদার এবং জাতীয় পার্টির অ্যাডভোকেট মাহবুব আলম বাচ্চু মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।