ঢাকাWednesday , 28 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বহিরাগত প্রার্থী প্রত্যাহারের দাবি: পাইকগাছায় জাপার প্রতিবাদ সভা

admin
November 28, 2018 10:10 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: খুলনা-৬ আসনে বহিরাগত প্রার্থী প্রত্যাহারের দাবিতে পাইকগাছা উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা জাপার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা জাপা মনোনীত বহিরাগত প্রার্থী শফিকুল ইসলাম মধুকে প্রত্যাহারের দাবি জানিয়ে অবিলম্বে স্থানীয় প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীরকে দলীয় চূড়ান্ত প্রার্থী ঘোষণার দাবি জানান।
পৌর জাপার আহবায়ক গাজী আব্দুস সামাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জাপার সদস্য সচিব সামছুল হুদা খোকন, জাপা নেতা কৃষ্ণ রায়, ইউলাদ গোলদার, জিএম আব্দুর রাজ্জাক, সাদেকুর রহমান, সুকুল আলী, আশিক মাহমুদ, সোহরাব গোলদার, মোবারক হোসেন, মাফিকুল ইসলাম, যুবনেতা মাসুদুর রহমান, আব্দুর রহিম, মুজিবর রহমান, সিরাজুল ইসলাম সিরাজ, মঞ্জুরুল গাজী, ছাত্রনেুা তন্ময় রায়, খায়রুল ইসলাম, গফুর হোসেন ডাবলু, জিএম বাবলা, জাকির হোসেন, সুমন, তপন সরদার, বাদশা, গফফার গাজী, আল আমিন, হাবিবুর রহমান, দেবাশীষ সানা, ওয়াদুদ গোলদার, আবুল কালাম, বিপ্লব মন্ডল, রবিউল ইসলাম, সুশান্ত সরদার ও মিলন মন্ডল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।