ঢাকাWednesday , 28 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুর রউফের বড় ভাইয়ের জানাযা সম্পন্ন

admin
November 28, 2018 10:46 pm
Link Copied!

কাশিমাড়ী প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ীর ইউনিয়নের ঝাপালী গ্রামের সাবেক চেয়ারম্যান মরহুম আতিয়ার সানার বড়পুত্র ও কাশিমাড়ী ইউপির বর্তমান চেয়ারম্যান এসএম আব্দুর রউফের বড় ভাই আব্দুল হক সানা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।
পরিবারিক সূত্র জানায়, গত মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়ছিল ৭০ বছর। তিনি স্ত্রী, পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার যোহর নামাজ বাদ জানাযা নামাজ শেযে পারিবারিক কবর দাফন কাজ সম্পন্ন হয়।
জানাযা নামাযে ইমামতি করেন আলহাজ্ব মুফতি আবু রাইহান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যান এড. আতাউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেম, অধ্যক্ষ আব্দুল হাই, প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, মুক্তিযোদ্ধা মুজিবর রহমান, প্রধান শিক্ষক আজগার আলী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।