ঢাকাTuesday , 27 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোর-৫ আসন থেকে ১২ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

admin
November 27, 2018 8:50 pm
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) সংসদীয় আসন থেকে আ’লীগের ৪, বিএনপির ৩ জনসহ ১২ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সহকারী রিটার্নিং অফিসার (মণিরামপুর) এর কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৭ নভেম্বর বেলা ২টা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থীসহ ১২ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যে সব প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন আওয়ামী লীগের বর্তমান এমপি স্বপন ভট্টাচার্য, সাবেক প্রয়াত এমপি খান টিপু সুলতানের সহধর্মীনি ডাঃ জেসমিন আরা বেগম, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা কামরুল হাসান বারী, আ’লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য এসএম ইয়াকুব আলী, বিএনপির মণিরামপুর উপজেলা কমিটির সভাপতি ও সাবেক পৌরসভার মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের নেতা ইফতেখার সেলিম অগ্নি, জমিয়তে উলাময়ে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব ও সাবেক মন্ত্রী মুফতি ওয়াক্কাস, জাতীয় পার্টির (এরশাদ) এমএ হালিম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের উপজেলা কমিটির সেক্রেটারী ইবাদুল ইসলাম খালাসী মনু, জাকের পার্টির রবিউল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী গাজী এনামুল হক।
উল্লেখ্য, মনোনয়নপত্র সংগ্রহকারী আ’লীগ প্রার্থীদের মধ্যে বর্তমান এমপি স্বপন ভট্টাচার্য ইতিমধ্যে দলীয় মনোনয়ন লাভ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।