ঢাকাTuesday , 27 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আরও ৬জন

admin
November 27, 2018 10:28 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: মনোনয়নপত্র দাখিল এবং সংগ্রহের শেষ দিন আজ (২৮ নভেম্বর)। মঙ্গলবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে তাই আরও ছয়জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন।
এ নিয়ে সাতক্ষীরার চারটি আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহকারীর সংখ্যা দাড়ালো ৪৬ জনে।
সাতক্ষীরা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার সাতক্ষীরা-১ আসন থেকে শেখ মুজিবুর রহমান (বাংলাদেশ আওয়ামী লীগ) ও বিশ্বজিত সাধু (বাংলাদেশ আওয়ামী লীগ), সাতক্ষীরা-২ আসন থেকে মোহাম্মদ শাহীন হোসেন (স্বতন্ত্র), রবিউল ইসলাম খান (জাতীয় ঐক্য ফ্রন্ট) ও এইচ এম রহমাতুল্লাহ (বিএনপি) এবং সাতক্ষীরা-৪ আসন থেকে মো. রবিউল ইসলাম জমাদ্দার (পিডিপি) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।