ঢাকাTuesday , 27 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুধহাটা বাজারে আগুন লেগে পাঁচটি দোকান ভস্মীভূত

admin
November 27, 2018 10:42 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বুধহাটা বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পাঁচটি দোকান ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে বুধহাটা বাজারের মাহাবুবুর রহমান রঞ্জুর মেসার্স বিসমিল্লাহ্ হার্ডওয়ার থেকে এই অগ্নিকা-ের সূত্রপাত হয়। এসময় তার দোকান বন্ধ ছিল।
স্থানীয়রা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী মনিরুজ্জামান মনির ছাহিম ইলেক্ট্রনিকস, রাজাউল্লাহ রাজার রাজা স্টোর, বিচিত্র ঘোষের বিচিত্র ইলেক্ট্রনিকস, ফারুক হোসেনের মেসার্স ফারুক স্টোর পুড়ে ছাই হয়ে যায়। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের।
তারা আরও জানান, আগুন লাগার প্রায় ৩০ মিনিট পর সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের ইউনিট এসে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও তারমধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
আশাশুনি থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, তিনি ও আশাশুনির ইউএনও মীর আলিফ রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।