পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও বনানী সংঘের আজীবন সদস্য উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলীর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বনানী সংঘ। বিবৃতি দিয়েছেন প্রতিষ্ঠাতা ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট স ম বাবর আলী, সংঘের সভাপতি জিএমএম আজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোজাফফর হাসান, অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি, শেখ মাহাবুবর রহমান রনজু, শেখ শহিদুল ইসলাম বাবলু, প্রণব সরদার, প্রভাষক ময়নুল ইসলাম, ইমান আলী মাস্টার, ডাঃ নরেন্দ্রনাথ বিশ্বাস, সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন ও জামিনুর ইসলাম।
অনুরূপ বিবৃতি দিয়েছেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ লোকমান হোসেন, অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, সদস্য সাংবাদিক আব্দুল আজিজ, স্নেহেন্দু বিকাশ ও নিজাম উদ্দীন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
