ঢাকাTuesday , 27 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় বিজয় দিবসের প্রস্তুতি সভা : অপপ্রচার বন্ধে বিশেষ সেল গঠন

admin
November 27, 2018 10:27 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, ওসি আমিনুল ইসলাম বিপ্লব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু।
বক্তব্য রাখেন অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, আজাহার আলী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ গোলদার, কেএম আরিফুজ্জামান তুহিন, আবু জাফর সিদ্দিকী রাজু, রিপন কুমার মন্ডল, কওছার আলী জোয়াদ্দার, মেডিকেল অফিসার ডাঃ সুজন কুমার সরকার, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, মিলিজিয়াসমিন, অনিতা রাণী মন্ডল, রেজাউল ইসলাম, অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি, প্রভাষক ময়নুল ইসলাম ও গ্রাম আদালত প্রকল্পের মহিদুল ইসলাম প্রমুখ।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও সাইবার ক্রাইম প্রতিরোধে বিশেষ সেল গঠন, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিরত থাকা ও নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকলকে প্রশাসনের সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।