ঢাকাTuesday , 27 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তলুইগাছা সীমান্তে আটক ৭

admin
November 27, 2018 8:55 pm
Link Copied!

বিশেষ প্রতিনিধি: অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে নারী, পুরুষ ও রোহিঙ্গাসহ সাতজনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সকালে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে একজন পুরুষ, তিন জন মহিলা, দুই জন শিশু ও এক জন মিয়ানমারের পুরুষ নাগরিক রয়েছেন। এদের মধ্যে ছয়জনের বাড়ি সাতক্ষীরা ও খুলনা জেলার বিভিন্ন স্থানে।
তলুইগাছা বিওপির হাবিলদার হুময়িন কবির জানান, নায়েক আব্দুল কাদেরের নেতৃত্বে বিজিবির একটি টহলদল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর সকাল ৬ টার দিকে তলুইগাছা মাঠপাড়া সীমান্তের মেইন পিলার ১৩ এর কাছাকাছি এলাকা থেকে নারী ও পুরুষসহ ৭ জনকে আটক করে। পরে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের দায়ে তাদের নামে পাসপোর্ট আইনে মামলা দিয়ে সদর থানায় সোপর্দ করা হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের মধ্যে একজন মিয়ানমারের নাগরিক আছে। তাকে জেলা প্রশাসকের মাধ্যমে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পাঠানোর প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।