বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরা-৪ আসনে দলীয় মনোনয়নপ্রাপ্ত শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সভাপতি, আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক উপ কমিটির সদস্য এসএম জগলুল হায়দার এমপিকে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
মঙ্গলবার (২৭ নভেম্বর) কামালনগর তুফান কনভেনশন সেন্টারে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজার নেতৃত্বে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহীন আলম সাদ্দাম, সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ গালিব, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম রকি প্রমুখ।
এ সময় এস.এম জগলুল হায়দার সাতক্ষীরা জেলা ছাত্রলীগের কাছে জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীদেরকে সাতক্ষীরার প্রতিটি আসনে বিজয়ী করার লক্ষ্যে একনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
