ঢাকাTuesday , 27 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুল্যায় সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল চালক নিহত

admin
November 27, 2018 10:05 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির কুল্যার মোড়ে সড়ক দুুর্ঘটনায় ভাড়ায় চালিত এক মটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে এক সন্তানের জনক আক্তার হোসেন (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকাল সাড়ে ৫ টায় আক্তার একা কাদাকাটি বাজার থেকে কুল্যা মোড়ে যাচ্ছিলেন। পথে কুল্যা প্রাইমারি স্কুল সংলগ্ন মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে পড়ে যান। এসময় অপরদিক থেকে আসা লোহার রড বোঝাই একটি ইঞ্জিনভ্যান তার গায়ের উপর দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাকে অ্যাম্বুলেন্সযোগে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে কুলতিয়া মোড় সংলগ্ন এলাকায় তার মৃত্যু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।