ঢাকাTuesday , 27 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির কাকবাসিয়া স্কুল: ফরম-ফিলআপে অর্থ বাণিজ্যের প্রতিবাদে মানবন্ধন

admin
November 27, 2018 10:12 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলআপে বোর্ড নির্র্ধারিত অর্থ ছাড়া অতিরিক্ত আদায় ও প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন করা হয়েছে।
সোমবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় স্কুলের সামনের সড়কে এ মানবন্ধনের আয়োজন করেন স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী।
মানবন্ধন চলাকালে আওয়ামী লীগ নেতা গৌরপদ মন্ডল, অভিভাবক ডালিয়া খাতুন, শান্ত হোসেন, আনারুল ইসলামসহ কয়েকজন ছাত্র ও অভিভাবকগণ অভিযোগ করেন, প্রধান শিক্ষক রুহুল আমিন স্কুলের ১৯ জন অনিয়মিত, ২ জন মানোন্নয়ন ও ৭০ জন নিয়মিত পরীক্ষার্থীর নিকট থেকে বোর্ড নির্ধারিত ফিসের অতিরিক্ত ২ হাজার ৪ শ’ টাকা করে আদায় করেছেন।
এছাড়া নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের নিকট থেকে ৫/৭ হাজার টাকা নিয়ে ফরম ফিল-আপ করেছেন। অতিরিক্ত ফিস হজম করার জন্য কোন রশিদ দেয়া হয়নি। সরকারি নির্দেশ অমান্য করে ফরম-ফিলআপের নামে স্বেচ্ছাচারিতা ও অনিয়মের প্রতিকারে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।
এব্যাপারে প্রধান শিক্ষক রুহুল আমিন এসমস্ত অভিযোগ অস্বীকার করে বিষয়টি এড়িয়ে যান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।