ঢাকাTuesday , 27 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ

admin
November 27, 2018 8:58 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার সাংস্কৃতিক প্রতিষ্ঠান প্রাণকেন্দ্র, দেশ টিভি এবং বিডি নিউজের সাতক্ষীরা প্রতিনিধির কার্যালয় লুটের প্রতিবাদে আশাশুনি প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন আশাশুনিতে কর্মরত সাংবাদিকবৃন্দ।
মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় আশাশুনি প্রেসক্লাব ও উপজেলা রিপোর্টার্স কøাবের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের উপদেষ্টা একেএম ইমদাদুল হক।
বক্তব্য রাখেন আশাশুনি প্রেসক্লাবের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক জিএম আল ফারুক, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব, সহসভাপতি আব্দুল আলীম, দপ্তর সম্পাদক আলী নেওয়াজ, চ্যানেল নাইনের সাতক্ষীরা প্রতিনিধি কৃষ্ণ মোহন ব্যানার্জি, রিপোর্টার্স ক্লাবের আহবায়ক আব্দুস সামাদ বাচ্চু, এমএম সাহেব আলী, বাংলা টিভির জেলা প্রতিনিধি গোপাল কুমার মন্ডল, আনিসুর রহমান বাবলা, আকাশ হোসেন, গোলাম মোস্তফা, বাবুল হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও দোষীদের কাছ থেকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।