ঢাকাMonday , 26 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভেদাভেদ ভুলে নৌকার জন্য কাজ করার আহবান: মীর মোস্তাক আহমেদ রবিকে উপজেলা চেয়ারম্যান বাবুর অভিনন্দন

admin
November 26, 2018 9:34 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-২ আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় মীর মোস্তাক আহমেদ রবিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। সোমবার (২৬ নভেম্বর) বিকাল ৩টার দিকে তিনি মীর মোস্তাক আহমেদ রবির সাথে দেখা করে শুভেচ্ছা জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্যানেল মেয়র শেখ আব্দুস সেলিম, জেলা আওয়ামী লীগের সদস্য এনছান বাহার বুলবুল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মনজুর হোসেন, যুবলীগ নেতা আবীর হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক প্রমুখ।
এর আগে বেলা ১২টায় সাতক্ষীরা-৩ আসনের দলীয় মনোনয়ন পাওয়ায় ডা. আ.ফ.ম রুহুল হককেও ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।
এদিকে, আসাদুজ্জামান বাবু সাতক্ষীরা-২, ৩ ও ৪ আসনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের বিজয়ী করতে নেতা-কর্মীদের প্রতি সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
তিনি বলেন, নেত্রীর সিদ্ধান্তই চুড়ান্ত। সবকিছুর ঊর্ধ্বে দল ও দলীয় প্রতীক। তাই নৌকা প্রতীককে বিজয়ী করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে কাজ করতে হবে। নৌকা প্রতীকপ্রাপ্তদের বিজয়ী করে দলীয় সভানেত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।