ঢাকাMonday , 26 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হলেন এমপি রবি, প্রকাশ করলেন কৃতজ্ঞতা

admin
November 26, 2018 8:33 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর আসনে আবারও বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ও নৌকার টিকিট পাওয়ায় সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার হাজার হাজার মানুষের দোয়া, ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হলেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সোমবার (২৬ নভেম্বর) যশোর বিমান বন্দরে পৌঁছুলে এবং সদর নির্বাচনী এলাকায় আসার পথে রাস্তার দু’ধারে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে বিভিন্ন স্থানে ফুল, দোয়া ও আশির্বাদের মাধ্যমে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান সাধারণ জনগণ।
এসময় মীর মোস্তাক আহমেদ রবি বলেন, আমি মহান আল্লাহ তায়ালার রহমতে এবং জননেত্রী শেখ হাসিনার কৃপায় দলীয় মনোনয়ন পেয়েছি। সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার সাধারণ মানুষ ও দলীয় নেতা কর্মীদের ভালবাসায় আমি সিক্ত। তাদের ভালবাসা ও সহযোগিতায় এবং তাদের দোয়া ও আশির্বাদে আমি আবারও সাতক্ষীরা সদর আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ও নৌকার টিকিট পেয়েছি। মহান আল্লাহর রহমতে পৃথিবীতে যতদিন বেঁচে আছি তাদের ভালবাসার ঋণ আমি শোধ করার চেষ্টা করবো। আমি একটি সুন্দর সাতক্ষীরার স্বপ্ন দেখি। আমি সদরের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার উন্নয়ন এবং এলাকার সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন করে তাদের ভালবাসার মূল্য দিতে চাই।
আমি সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার মানুষের ভালবাসায় সিক্ত হয়ে আমি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। এসময় জেলার মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ১৪টি ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান ও হাজার হাজার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।