পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা উপজেলা পরিষদের অর্থায়নে (রাজস্ব) ৩ শতাধিক গরীব ও মেধাবী শিক্ষার্থীর মাঝে ৪ লাখ টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না’র সভাপতিত্বে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান অ্যাড. স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, অধ্যক্ষ আজহার আলী, প্রধান শিক্ষক অঞ্জলী রানী শীল ও পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ। বক্তব্য রাখেন, কৃষ্ণপদ মন্ডল ও শিক্ষার্থী আইরিন সুলতানা পলি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
