ঢাকাMonday , 26 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

admin
November 26, 2018 9:59 pm
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে বেসরকারি সংগঠন দলিতের আয়োজনে দলিত স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সোমবার দলিত অ্যাকশন এইডের অর্থায়নে শহরের আবু শরাফ সাদেক অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দলিতের সহপরিচালক বাসন্তি লতা দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) দেব প্রসাদ পাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, আব্দুল লতিফ রানা, উপজেলা শিশু বিষয়ক কর্মকতা বিমল কুন্ডু, যুব উন্নয়ন কর্মকর্তা পুলক কুমার শিকদার।
দলিতের কেশবপুর শাখার প্রজেক্ট ম্যানেজার উজ্জ্বল মন্ডলের সঞ্চালনায় দলিত হার চয়েস প্রকল্পের ম্যানেজার নাজনিন নাহার, সাংবাদিক শামসুর রহমান, দলিত ফোরামের সভাপতি সুজন দাস, সাংবাদিক আব্দুল মোমিন প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।