শৈশবেতে জেনেছিলাম
ছয় ঋতুর এ বাংলাদেশ,
সময়ের বিবর্তনে আবহাওয়ার পরিবর্তনে
হেমন্ত কী শেষ?
শরৎ শেষে হেমন্ত আসে
ময়-মুরুব্বি কয়,
শীতের আগেই শীতের পরশ
হেমন্ততেই রয়।
কুয়াশার মাঝে ভোরের দিনকর
শীতল হাওয়া সাঁঝে,
ভোর-সাঁঝের এই হিমেল হাওয়া
যেন শীত আগমনী বাদ্য বাঁজে।
দিকে দিকে খেজুর গাছি
ফুটছে শীতের ফুল,
আবাল-বৃদ্ধ-বনিতা যতো
খেজুর রস খেতে করে নাকো ভুল।
শীত এসেছে শীত এসেছে
হেমন্ত গেল কই?
ঋতু বদলে আসবে কী ফিরে?
হেমন্তের আশায় রই।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
