ঢাকাMonday , 26 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কবিতা: হায়-রে ভালোবাসা

admin
November 26, 2018 9:05 pm
Link Copied!

ভালোবাসায় নেই কোনো প্রতিশোধ,
হয়না কোনো প্রতিদান,
তব হেতু জাগ্রত বোধ,
নেই কেনো সম্মান।।
মর্যাদা দিতে নাই পারি,
নাই বা করি অপমান,
করলো কেনো ছলচাতুরি
যুগিয়ে যায় ইন্ধন।।
মিথ্যা দিয়ে পারবে না করতে জয়,
ঈশ্বর যদি সহায় হয় তার কিসে ভয়,
কড়াই গ-াই মিটেছে সব দাম,
সবই ভালোবাসা আর বিশ্বাসের সমাগম।।
ভালোবাসা হারিয়ে নেই কেনো অনুতাপ,
বিধ্বস্ত করে বুঝি লোভ আর পাপ।
কি আছে সদয় মাঝে,
তবে এতো অহংকার,
জমাট বেধে রয়েছে বুকে,
শুধুই হা-হা-কার।।
কেনো হলো এমন,
প্রশ্ন শুধাই মন,
অকুল পাথারে,
বধিবে তারে স্বজন।।
প্রতিজ্ঞা করলাম যতো,
হবো একদিন জগৎবিখ্যাত।
তৈরি থাকবো লুটিয়ে প্রাণ,
রক্ষা করতে ভালোবাসার সম্মান।
একতর্ফা ভালোবাসা-ই বয়ে গেলো জীবন,
স্বার্থপর এই দুনিয়ায় হয় না সবাই আপন।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।