ঢাকাMonday , 26 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কবিতা: অতুলনীয়

admin
November 26, 2018 9:04 pm
Link Copied!

সাতক্ষীরারই মানুষ আমরা বাড়ি সুন্দরবন
হিংসা-বিদ্বেষ নেইতো আমগো, সাদাসিধে মন।
ঝগড়াবিবাদ করিনাতো কারো সাথে কেউ
আমগো মাঝে আছে শুধুই সাম্য-ন্যায়রে ঢেউ।
আমগো জেলায় পাবে তুমি নাম না জানা সব
সকাল, বিকাল শুনতে পাবে পাখির কলরব।
আমগো জেলার মাটি তোমার মুগ্ধ করবে মন
আছে হেথায় রূপের আঁধার বিশ্বসেরা বন।
পুকুর ভরা মাছ আছে আর গোলা ভরা ধান
মাঠে গরুর পাল আছে আর আছে হরেক গান।
শাপলা-শালুক ফুটে আছে বিলের পরে বিল
দেখতে পাবে, আকাশ নীলে উড়তে হাজার চিল।
গাঁয়ের বুকে বয়ে গেছে এলোমেলো খাল
তারই চরে খুঁজে পাবে, ছাগল-ভেড়ার পাল।
আমগো জেলায় আছে আরও কাঁচামাটির ঘর
নদীর তীরে চোখ জুড়ানো ধূধূ বালুচর।
বন্ধু তোমায় দিচ্ছি দাওয়াত এসো আমগো গাঁয়
সুন্দরবনে ঘুরতে যাবো চড়ে ছোট্ট নায়।
সুন্দরবনের রূপের বাহার দেখবে তুমি ভাই
যার তুলনা তোমগো জেলায় তেমন কিছুই নাই।
হরেক রকম গাছের সারি জুড়িয়ে যাবে মন
মুখ হা করে থাকবে তুমি দেখতে সারাক্ষণ।
বনের ভেতর বয়ে গেছে ছোট্ট-বড়ো খাল
মাঝে মাঝে দেখবে সেথায় বন্যপশুর পাল।
রয়েল বেঙ্গল টাইগার আছে, আছে পাখির দল
গাছে গাছে বানরগুলোর সেকি কোলাহল!
সেথায় মায়ার হরিণ দেখে মুগ্ধ হবে বেশ
রূপের মাঝে হারিয়ে যাবে কাটবে নাতো রেশ।
দাওয়াত দিলাম সুযোগ মতো এসো কিন্তু ভাই
আমগো জেলার তুলনা যে সারাদেশে নাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।