ঢাকাSunday , 25 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা-১ আসনে মহাজোটের প্রার্থী মুস্তফা লুৎফুল্লাহ?

admin
November 25, 2018 10:25 pm
Link Copied!

এসএম নাহিদ হাসান: সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) আসনে মহাজোটের প্রার্থী চুড়ান্ত হয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ও জেলা সভাপতি অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। জেলার সর্বত্রই এখন এমন কথা শোনা যাচ্ছে। যার ঘোষণা আসতে পারে আজ।
রোববার (২৫ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়। সেখানে সাতক্ষীরা-২ আসনে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৩ আসনে ডা. আ. ফ. ম রুহুল হক ও সাতক্ষীরা-৪ আসনে এস এম জগলুল হায়দারের নাম থাকলেও সাতক্ষীরা-১ আসনে আওয়ামী লীগের কোন প্রার্থীর নাম প্রকাশ করা হয়নি।
তাই আওয়ামী লীগসহ সকল দলের নেতা কর্মীদের মধ্যে গুঞ্জন ও আগ্রহের সৃষ্টি হয় হয়েছে সাতক্ষীরা-১ আসন নিয়ে। যেখানে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ও জেলা সভাপতি অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ মহাজোটের প্রার্থী চুড়ান্ত হয়েছেন বলে বিভিন্ন সূত্র জানাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।