ঢাকাSunday , 25 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রুহুল হকের মনোনয়ন প্রাপ্তিতে দেবহাটা ও আশাশুনিতে মিষ্টি বিতরণ

admin
November 25, 2018 10:28 pm
Link Copied!

সুপ্রভাত সাতক্ষীরা ডেস্ক: সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক আ.ফ.ম রুহুল হকের আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তিতে মিষ্টি বিতরণ করা হয়েছে দেবহাটা ও আশাশনিতে।
পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি জানান, দেবহাটা উপজেলা যুবলীগ রবিবার সন্ধ্যায় পারুলিয়া আবু রায়হান চত্বরে মিষ্টি বিতরণ করে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন হিরা, সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ, সখিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রব লিটু , সাধারণ সম্পাদক মহব্বত আলী, কুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দেবহাটা ইউনিয়ন যুবলীগের সভাপতি সাহিন সিরাজ, সাধারণ সম্পাদক হালিম মোস্তফাসহ বিভিন্ন পর্যয়ের নেতৃবৃন্দ।
এসময় আগামী নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আ.ফ.ম রুহুল হককে বিপুল ভোটে নির্বাচিত করতে নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়।
আশাশুনি প্রতিনিধি জানান, আশাশুনিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। রবিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা মটর সাইকেল চালক সমবায় সমিতির আয়োজনে সদর মটর সাইকেল গ্যারেজ হতে মিছিল বের হয়ে আশাশুনির গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
এরপর উপজেলা আ’লীগের সদস্য ও সাবেক ছাত্রলীগ সভাপতি হুমায়ুন কবির সুমন উপস্থিত সকলকে মিষ্টিমুখ করান। এসময় উপস্থিত ছিলেন মটর সাইকেল চালক সমিতির সভাপতি গোলাম মোস্তফা, সহ-সভাপতি ইশার আলী, সাধারণ সম্পাদক জুলফিকার আলী, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান, সদস্য জহুরুল গাজী, মজিবর গাজী, আল মামুন বাবু, মনিরুল ইসলাম, শফিকুল ইসলামসহ মটর সাইকেল চালক সমিতির শতাধিক কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
এরপর উপজেলা শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তরুণলীগ, বঙ্গবন্ধু সৈনিকলীগ, তাঁতীলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আনন্দ মিছিল ও নেতাকর্মীদের মিষ্টি বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।