ঢাকাSunday , 25 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দাকোপে আ’লীগের বর্ধিত সভা

admin
November 25, 2018 8:26 pm
Link Copied!

দাকোপ (খুলনা) প্রতিনিধি: খুলনার দাকোপ উপজেলার কালিনগর বাজারে গতকাল রোববার কামারখোলা ইউনিয়ন আ’লীগের আয়োজনে বর্ধিত সভা হয়। খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) আওয়ামী লীগের মনোনিত প্রার্থীর বিজয় সুনিশ্চিত ও দলকে শক্তিশালী করতে তৃণমূল নেতাদের উদ্যোগী হওয়ার আহবান জানানো হয় সভা থেকে।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আবুল হোসেন।
কামারখোলা ইউনিয়ন আ’লীগের সভাপতি হিমাংশু সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহসভাপতি সমরেশ ঘরামী, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পঞ্চানন ম-ল।
বক্তব্য রাখেন কৃষকলীগ সভাপতি গোলাম হোসেন শেখ, পৌর কাউন্সিলর এসএম আব্দুল গফুর, ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক অরবিন্দু সরদার, ইউপি সদস্য আ. সাত্তার সানা, ননী গোপাল মাঝি, সুশংকর বাছাড়, স্বপন বাছাড়, আ. রাজ্জাক গাজী, সুজিত রায়, সুধারাণী হালদার, বিথীকা লতা রায়, পৌর ছাত্রলীগ সভাপতি রাসেল কাজী, আ’লীগ নেতা প্রবীর রায়, দীপক রায়, পঙ্কজ ম-ল, আ. রশীদ শেখ, বিশ্বজিৎ মিস্ত্রি, মোর্শদ গাজী, হালিম গাইন, কিরণ ম-ল, আ. রশীদ গাজী, রণজিৎ ম-ল প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা রতন ম-ল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।