ঢাকাSunday , 25 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে সমবায় দিবসে র‌্যালি ও আলোচনা

admin
November 25, 2018 10:08 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে রোববার সকাল ১০ টায় একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।
সেখানে উপজেলা সমবায় কর্মকর্তা শেখ মুজিবর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামান। “সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি” এই প্রতিপাদ্যে হোগলা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার মন্ডল, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, গোবিন্দকাটি পোল্ট্রি খামার মালিক সমবায় সমিতির সভাপতি দীলিপ কুমার সরকার প্রমুখ।
সমবায় দিবসে উপজেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি, শ্রেষ্ঠ সমবায়ী, শ্রেষ্ঠ সমবায় সংগঠক, শ্রেষ্ঠ উদীয়মান সমবায় সমিতি, শ্রেষ্ঠ মহিলা সমবায় সমিতির সম্পাদককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।