কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে রোববার। বৈঠক শেষে ভারতের তারালী বিএসএফের হাতে আটক দুই নারী, এক পুরুষ ও এক শিশুকে হস্তান্তর করা হয় রোববার বিকালে।
কাকডাঙ্গা বিওপির নায়েক হেলাল উদ্দিন জানান, শনিবার রাত ১২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের ৪ ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় তারালী বিএসএফের হাতে আটক হয়। রোববার বেলা ১১টার দিকে কেঁড়াগাছি সীমান্তের আমতলীর মেইন পিলার ১৩/৩ এসএর ৫আর বির জিরো পয়েন্টে পতাকা বৈঠক শেষে তাদের হস্তান্তর করা হয়। এঘটনায় রোববার কলারোয়া থানায় মামলা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
