শরিফুল ইসলাম রায়হান, কৈখালী: শ্যামনগরের কৈখালী সীমান্তবর্তী কালিন্দী নদীর সুন্দরবন সংলগ্ন বকচরা থেকে অস্ত্র, গুলি ও নৌকা উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার রাত সাড়ে ১১টায় এসব উদ্ধার করা হয়।
এ বিষয় কৈখালী বিওপির নায়ক সুবেদার খান মফিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বকচরায় অভিযান চালালে ডাকাত বাহিনীর সদস্যরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বন্দুক, গুলি ও নৌকা রেখে পালিয়ে যায়। এ সময় সেখান থেকে একটি পাইপগান, ৮ রাউন্ড গুলি ও একটি নৌকা উদ্ধার করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
