ঢাকাSaturday , 24 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফিংড়ীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান

admin
November 24, 2018 9:24 pm
Link Copied!

জি.এম আজিজুল ইসলাম, ফিংড়ী: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ নভেম্বর) ফিংড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত এল্লারচর ও বালিথা ওয়ার্ডে ৩৮৫৬ জনের মধ্যে এ কার্ড প্রদান করা হয়।
কার্ড প্রদান কার্যক্রম উদ্বোধন করেন ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান।
উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ব্যাংদহা বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেন, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবাউদ্দীন টপি, যুগ্ম-আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু, সাবেক সভাপতি সোহাগ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অজয় দাশ, ইউপি সদস্য মিজানুর রহমান, রকিব ঢালী, সুকুমার সরদার, মহাদেব কুমার ঘোষ, আফসার উদ্দীন, মহিলা ইউপি সদস্য আছিয়া খাতুন, রেবেকা সুলতানা প্রমুখ। আজ রবিবার শিমুলবাড়িয়া ও উত্তর ফিংড়ী ওয়ার্ডে ৪৩০৩ নাগরিকের মধ্যে কার্ড বিতরণ করা হবে। এছাড়া ২৬ নভেম্বর ফয়জুল্যাহপুর, গোবিন্দপুর ও দক্ষিণ ফিংড়ী ওয়ার্ডে ৪১১২ জন, ২৭ নভেম্বর পশ্চিম সুলতানপুর, মির্জাপুর ও গাভা ওয়ার্ডে ৩২৭৩ জন, ২৮ নভেম্বর গোবরদাড়ী জোড়দিয়া স্কুল এন্ড কলেজ চত্ত্বরে ব্যাংদহা, দক্ষিণ জোড়দিয়া, উত্তর জোড়দিয়া ও পূর্ব সুলতানপুর ওয়ার্ডে ৪৬২৪ জন এবং ২৯ নভেম্বর গোবরদাড়ী, সর্বকাশিমপুর, কুলতিয়া ও হাবাসপুর ওয়ার্ডে ৪২৯১ জন মিলে ২০ হাজার ৬০৩ জন বৈধ নাগরিকের মধ্যে এ কার্ড বিতরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।