ঢাকাSaturday , 24 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত

admin
November 24, 2018 10:10 pm
Link Copied!

সৌমেন মজুমদার, তালা: সাতক্ষীরার তালায় নছিমন দুর্ঘটনায় গৌরপদ ঘোষ (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়ার সালাউদ্দিনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তিনি জেঠুয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
গৌর ঘোষ শনিবার সকালে নিজস্ব নছিমন নিয়ে বাড়ি থেকে জেঠুয়ার বিলে ধান আনতে যাচ্ছিলেন। জেঠুয়ার সালাউদ্দিনের মোড় নামক স্থানে নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নারিকেল গাছের সাথে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত অ্যাম্বুলেন্সযোগে সাতক্ষীরায় নেওয়া হচ্ছিল। পথিমধ্যে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।