ঢাকাSaturday , 24 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে সরকারের উন্নয়ন প্রচারে এমপির পক্ষে কর্মী সমাবেশ

admin
November 24, 2018 10:14 pm
Link Copied!

খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনিতে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক এমপির পক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) বিকালে উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামের কাছারিবাড়ির মাঠে খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি সদস্য আলাল সরদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এসএম শাহানেওয়াজ ডালিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংসদ প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, মুক্তিযোদ্ধা দীনেশ মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন কান্তি মন্ডল, যুবলীগ নেতা আব্দুর রউফ মোড়ল, আব্দুর সাত্তার, রামপদ মন্ডল, ইউপি সদস্য হোসেন আলী, ইব্রাহিম হোসেন, জালাল উদ্দীন, কবির হোসেন,উত্তম মন্ডল, তৈইব হোসেন প্রমুখ। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগসহ সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকলকে নৌকা প্রতিকের প্রার্র্থীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করার আহবান জানান। সভা শেষে সরকারের উন্নয়ন মূলক তথ্য তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।