ঢাকাSaturday , 24 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে গৃহবধূকে পিটিয়ে জখম

admin
November 24, 2018 9:25 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: পুকুরে কাঁপড় কাঁচতে নিষেধ করায় এক গৃহবধূকে পিটিয়ে জখম করেছে প্রতিবেশিরা। মারাত্মক আহত অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের যদুরডাঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত গৃহবধূ বিশ্বাসী সরকার যদুরডাঙ্গি গ্রামের নৃপ্রেন্দ নাথ সরকারের স্ত্রী।
সদর হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ বিশ্বাসী সরকার জানান, তাদের পুকুরে কাঁপড় কাঁচতে আসে একই এলাকার প্রশাদ সরকারের স্ত্রী উর্মিলা সরকার। বিশ্বাসী সরকার উর্মিলাকে কাপড় কাঁচতে নিষেধ করলে দুইজনের মধ্যে কথাকাটি হয়। এরপর উর্মিলা সরকারের ছেলে বিপ্লব সরকার ও তার স্ত্রী রতœা সরকার তাকে বেধম মারপিট করে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
তার মুখে, হাতে ও পায়ে মারাত্মক জখমের চিহ্ন রয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান দীপঙ্গর কুমার দীপ জানান, মারামারির ঘটনা শুনেছি। স্থানীয় পর্যায়ে মীমাংসার চেষ্টা চলছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।