ঢাকাFriday , 23 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়া মুক্তদিবস পালনে প্রস্তুতি সভা

admin
November 23, 2018 9:44 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: আগামী ৬ ডিসেম্বর কলারোয়া মুক্তদিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৩ নভেম্বর বিকাল ৪টায় কাজিরহাটস্থ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের অস্থায়ী কার্যালয়ে মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলার যুদ্ধকালীন কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার কমান্ডার। বিশেষ অতিথির বক্তব্য দেন কলারোয়া মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম মোস্তফা, তিনি ৬ ডিসেম্বর কলারোয়া কিভাবে পাকহানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় সে সম্পর্কে আলোচনা করেন।
উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আকছেদ আলী, ফজলুর রহমান, আইয়ূব আলী, ওমর আলী, শওকত আলী, আনছার আলী, সাকার হোসেন জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভাপতি হাসানুজ্জামান, ফারুক হোসেন, মিলন হোসেন, কামাল হোসেন, লাল্টু হোসেন, শিক্ষক ফজলুর রহমান, জাহাঙ্গীর আলম লিটন, আশরাফুল আলম। সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি অ্যাডভকেট আশরাফুল আলম বাবু। অনুষ্ঠান পরিচালনা করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম লাভলু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।