ফাহাদ হোসেন: সাতক্ষীরা-১ আসন (তালা-কলারোয়া) ও সাতক্ষীরা-৪ আসন (শ্যামনগর-আশাশুনি-কালিগঞ্জ আংশিক) আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে আওয়ামী লীগ, বিএনপি ও ন্যাশনাল পিপলস্ পার্টির আরো ছয়জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। এই ছয়জন দিয়ে বৃহস্পতিবার (২২ নভেম্বর) পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহকারীর সংখ্যা দাড়লো ২৫-এ।
নতুন মনোনয়ন সংগ্রহকারীরা হলেন, সাতক্ষীরা-১ আসনে ন্যাশনাল পিপলস্ পার্টির প্রার্থী আব্দুর রশিদ, আওয়ামী লীগের প্রার্থী বিএম নজরুল ইসলাম, বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব ও তার স্ত্রী শাহানারা পারভিন, আওয়ামী লীগের প্রার্থী কলারোয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন এবং সাতক্ষীরা-৪ আসনে বিএনপির প্রার্থী শ্যামনগর উপজেলার আব্দুল ওয়াহেদ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
