ঢাকাThursday , 22 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় ঈদে মিলাদুন্নবী পালিত

admin
November 22, 2018 9:20 pm
Link Copied!

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় পাটকেলঘাটা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হাইয়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন ধর্মীয় শিক্ষক মাওলানা আজহারুল ইসলাম। সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল মান্নান, অমর চন্দ্র ঘোষ, শহিদুর রহমান, সাংবাদিক মফিজুল ইসলাম, শিক্ষার্থী অহনা জামান, সুমাইয়া খাতুন, আসিফ আদনান, মোখলেছুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। অপরদিকে কুমিরা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুকৃতি কুমার রায়ের সভাপতিত্বে ও শিক্ষক জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান। কুমিরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক স্কুলের জিবি সদস্য রফিকুল ইসলাম, স্কুলের সহকারী প্রধান শিক্ষক পরিমল কুমার রায়, শিক্ষক মাওলানা সাজ্জাদ হুসাইন, মফিজুল ইসলাম, শিক্ষার্থী নাজমুল হুসাইন, শেখ সাজিদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও পাটকেলঘাটার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।