ঢাকাThursday , 22 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) পালিত

admin
November 22, 2018 8:06 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ফসিয়ার রহমান মহিলা কলেজ মিলনায়তনে অধ্যক্ষ রবিউল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান অ্যাড. স ম বাবর আলী।
বক্তব্য রাখেন, রইচ উদ্দীন মিস্ত্রী, এসএম মোজাম্মেল হক, অ্যাড. শফিকুল ইসলাম কচি, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, সহকাীি অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, হোসনেয়ারা খানম, প্রভাষক শহিদুল ইসলাম, গাজী নূর মোহাম্মদ, শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস মৌসী। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, হাফেজ মাওঃ আশিকুর রহমান।
অপর দিকে, পাইকগাছা সরকারি কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মিহির বরণ মন্ডলের সভাপতিত্বে ও প্রভাষক আসাবুর রহমান শিমুলের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারি অধ্যাপক রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, আজম আব্দুল হাকিম, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, লিলিমা খাতুন, আব্দুর রাজ্জাক বুলি, মাহবুবা নাজনীন ইরানী, সুলতানা রহমান, নাজমীন নাহার, লুৎফা ইসলাম, মেহেরা বানু, আবু সাঈদ, হারুন অর রশীদ, মোমিন উদ্দীন, জিএম রহমত আলী, আবু রাসেল কাগুজী, সাংবাদিক আব্দুল আজিজ, এন ইসলাম সাগর, শিক্ষার্থী ফয়সাল আশিকুজ্জামান, জাকির হোসেন ও মুন্নী সুলতানা।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, মাও. শামসুদ্দীন। অনুরূপভাবে সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।