ঢাকাThursday , 22 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চালক ও হেলপার আটক: তুজলপুরে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

admin
November 22, 2018 7:58 pm
Link Copied!

ঝাউডাঙ্গা প্রতিনিধি: সাতক্ষীরা-যশোর সড়কের তুজলপুর বাজারে বাসের ধাক্কায় আলী হোসেন (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
বুধবার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন ঝাউডাঙ্গার পাথরঘাটা গ্রামের মৃত ইছাক আলির ছেলে।
আটককৃতরা হলেন, পরিবহন চালক ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের নন্দর বক্স এর ছেলে আশরাফুল পাটোয়ারি ও হেলপার শহরের মুনজিতপুর গ্রামের জিয়াদ আলির ছেলে ইয়াছিন আরাফাত।
এলাকাবাসী জানায়, রাতে আলী হোসেন আখড়াখোলা বাজার থেকে বাই সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। তুজলপুর মোড়ে এসে মেইন সড়কে উঠা মাত্রই সাতক্ষীরা থেকে ঢাকাগামী এ কে ট্রাভেলস্ এর একটি বাস তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের উপর আচড়ে পড়েন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।