ঢাকাThursday , 22 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুমিরা হাইস্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত

admin
November 22, 2018 10:05 pm
Link Copied!

নাজমুল হক, পাটকেলঘাটা: অবশেষে স্থগিত করা হলো পাটকেলঘাটার কুমিরা বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটির নির্বাচন।
২৫ অক্টোবর সাতক্ষীরা থেকে প্রকাশিক একটি দৈনিকে তফসিল প্রকাশিত হয়। তফসিল অনুযায়ী বৃহস্পতিবার (২২ নভেম্বর) ছিল ম্যানেজিং কমিটির নির্বাচন। এদিকে নির্বাচনের জন্য যে ভোটার তালিকা প্রকাশিত হয় সেখানে অনেক অনিয়ম ও দুর্নীতির কারণ দেখিয়ে বিদ্যালয়ের এডহক কমিটির আহবায়ক ঘোষ সনৎ কুমার, সদস্য সচিব ও প্রধান শিক্ষক সুকৃতি কুমার রায়সহ ৮ জনের বিরুদ্ধে কুমিরা গ্রামের কাজী তবিবুর রহমানের পুত্র কাজী নজরুল ইসলাম হিল্লোল তালা সহকারী জজ আদলত, সাতক্ষীরায় গত ১৮ নভেম্বর মামলা করেন। বিজ্ঞ আদালতের নোটিশ পেয়ে অবশেষে বন্ধ হলো বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন।
এ বিষয়ে কুমিরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকৃতি কুমার রায় বলেন, বিজ্ঞ আদালতের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আদালতের নোটিশের প্রেক্ষিতে নির্বাচন স্থগিত করা হলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।